২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় ঈদ আকর্ষণ ৪০ টি বাচ্চা প্রাণী

ঢাকা চিড়িয়াখানায় এবার ঈদের আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন প্রাণীর ৪০টি বাচ্চা। গত এক বছরে এই ৪০টি বাচ্চা প্রাণী চিড়িয়াখানায় জন্ম নিয়েছে। কর্তৃপক্ষ এদেরকে ঈদের অতিথি হিসেবে অভিহিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 09:34 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানায় এবার ঈদের আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন প্রাণীর ৪০টি বাচ্চা। গত এক বছরে এই ৪০টি বাচ্চা প্রাণী চিড়িয়াখানায় জন্ম নিয়েছে। কর্তৃপক্ষ এদেরকে ঈদের অতিথি হিসেবে অভিহিত করেছে। প্রতিবারই ঈদ ও তার পরের দিনগুলোতে হাজার হাজার মানুষ চিড়িয়াখানায় ভিড় করে। কর্তৃপক্ষ দর্শণার্থীদের আকর্ষণ বাড়ানোর জন্য বড় প্রাণীর সঙ্গে এই বাচ্চা প্রাণিদেরও প্রদর্শনীর জন্য রাখার ব্যবস্থা করেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা মানছুরা হাছিন বিডিনিউজ টোয়েটিফোর ডটকমকে বলেন, "গত ঈদের পর থেকে এ ঈদ পর্যন্ত ১৫ টি প্রাণীর মোট ৪০টি বাচ্চা জম্ম নিয়েছে।" এই অতিথিদের (বাচ্চা) প্রদর্শনীর জন্য বড় প্রাণিদের সঙ্গে রাখা হবে। দর্শকদের মধ্যে অনেকে বড় প্রাণিদের পাশাপাশি বাচ্চা প্রাণী দেখতে বেশি আগ্রহী থাকে। ইতোমধ্যে প্রায় সব বাচ্চাই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বলে জানান তিনি। মানছুরা হাছিন জানান, বৃহৎ প্রাণী শাখার অর্ন্তভূক্ত জম্ম নেওয়া প্রাণীর বাচ্চাগুলোর মধ্যে রয়েছে- জলহস্তীর ২টি, নীলগাই ১টি, ইমপালা ১টি, কমন ইলাণ্ড ১টি, ওয়ার্ল্ড বিষ্ট ১টি, সাম্বার হরিণ ১টি, ওয়াটার বার্ড ১টি, চিত্রা হরিণ ৫টি। ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরিসৃপ শাখার অর্ন্তভূক্ত অলিভ বেবুন ২টি ও বানর ৩টি। মাংসাশী শাখার অর্ন্তভূক্ত রয়েল বেঙ্গল টাইগারের ২টি এবং পাখি শাখার অর্ন্তভূক্ত ময়ূর ৭টি, কবুতর ৩টি, বক ৪টি এবং ওয়াক পাখি ৬টি। বৃহৎ প্রাণি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন জম্ম নেওয়া বাচ্চা প্রাণীদের বিশেষভাবে পরিচর্যা করা হয়। অনেক বাচ্চা প্রাণীকে কৃত্রিমভাবে দুধ খাওয়ানো হয়ে থাকে। এ শাখায় ২৪টি প্রজাতির ১৬৫টি প্রাণি রয়েছে।" ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরিসৃপ শাখার কর্মকর্তা সেলিম হোসেন বলেন, "প্রাণীর বাচ্চাকে লালন-পালনে সর্তকতা অবলম্বন করতে হয়। কারণ, এরা খুব চঞ্চল প্রকৃতির হয়। এ শাখায় ৩৩টি প্রজাতির ২৩৯টি প্রাণি রয়েছে।" পাখি শাখার কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, "পাখির বাচ্চাদের মধ্যে ময়ূরের বাচ্চাগুলোর জন্য আলাদা যত