২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত দুই তরুণের কঙ্কাল গাজীপুরে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত দুই তরুণের কঙ্কাল শুক্রবার বিকালে গাজীপুর থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে অপহৃত দুই তরুণের কঙ্কাল শুক্রবার বিকালে গাজীপুর থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর সদর উপজেলার পূবাইলের ভাদুন গ্রামের একটি জঙ্গল থেকে কঙ্কাল দু'টি উদ্ধার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল। গত ২০ অগাস্ট ঢাকার উত্তরখান এলাকা থেকে অপহরণ করা হয় জুয়েল (২০) ও তার চাচাতো ভাই সবুজকে (২১)। তাদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। দু'জনই উত্তখানের মাউসাইদ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থাকতেন। ব্যবহৃত জুতা ও পোশাক দেখে স্বজনরা তাদের সনাক্ত করেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিএমপি-উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ওই দুই তরুণ অপহৃত হওয়ার পর ঢাকার উত্তরখান থানায় মামলা হলে পুলিশ ৭ সেপ্টেম্বর গাজীপুর সদরের তালটিয়ার সাতপোয়া এলাকা থেকে কাওসার, সুরজ ও তুহিন নামের তিনজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতদের দুইটি খুলি, কঙ্কাল, জুতা ও পোশাক উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি উত্তর) গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মানস কুমার পোদ্দার, গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আক্তারুজ্জামান, পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুল করিম উপস্থিত ছিলেন। এদিকে পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুল করিম সাংবাদিকদের জানান, পূবাইলের একটি মেয়েঘটিত ব্যাপারে তাদের অপহরণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.