২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ঈদ জামাত কখন কোথায়

রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

রাজশাহী, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় এই জামাতে ইমামতি করবেন জামেয়া ইসলামিয়া শাহ্ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মুফতী মওলানা শাহাদত আলী। শাহ্ মখদুম দরগা এস্টেট থেকে জানানো হয়েছে, আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত একই সময়ে শাহ্ মখদুম দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। নগরীর দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাহেব বাজার জিরো পয়েন্ট সংলগ্ন বড় রাস্তায় সকাল ৯টায়। এই জামাতে ইমামতি করবেন মওলানা তৈয়বুর রহমান নিজামী। এই জামাতে পিএন স্কুল চত্বরে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এ ছাড়া রাজশাহী জজ কোর্ট ময়দান, মহিষ বাথান ঈদগাহ ময়দান, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ ময়দান, নওহাটা মাদ্রাসা মাঠ এবং রেল স্টেশন চত্বরে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর হাজী লাল মুহাম্মদ আহলে হাদীস ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮টায় এবং তেরখাদিয়া মসজিদ-ই-নূরে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। নগরীর উপকণ্ঠে টিকরীপাড়া ঈদগাহ ময়দান, পবা পোড়াপুকুর ঈদগাহ ময়দান, বড়গাছী ইউনিয়ন দাদপুর ঈদগাহ ময়দান, হরিয়ান হাজরাপুকুর ঈদগাহ মাঠ, কুখন্ডি ঈদগাহ মাঠ এবং সুচরণ ঈদগাহ ময়দানে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। বড় আমগাছী ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল সাড়ে ৯টায়। এছাড়া কোর্ট স্টেশন আহলে হাদিস ঈদগাহ ময়দান, লোকনাথ হাই স্কুল মাঠ, নওদাপাড়া আল মারকুযুল ইসলামী আস সালাফী কমপ্লেক্স, নারকেল বাড়িয়া ঈদগাহ ময়দান, খড়খড়ি হাইস্কুল মাঠ, বশিয়াবাদ আলিম মাদ্রাসা মাঠ, হরিয়ান বাজার ঈদগাহ মাঠ, হরিয়ান ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তেবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদে হবে সোয়া ৮টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০২৮ ঘ.