২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, চাঁদপুর ও পটুয়াখালীতে আগাম ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতটি, চাঁদপুরের পাঁচটি ও পটুয়াখালীর চারটি উপজেলায় শুক্রবার আগাম ঈদ উদযাপিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতটি, চাঁদপুরের পাঁচটি ও পটুয়াখালীর চারটি উপজেলায় শুক্রবার আগাম ঈদ উদযাপিত হচ্ছে। চট্টগ্রামের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক মিন্টু চৌধুরী জানান, সাতকানিয়ার মির্জার খিল দরবার শরিফের অনুসারী দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী ও পটিয়া উপজেলার ৩০ গ্রামের দুই হাজারের অধিক পরিবার শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেছে। গ্রামগুলো হলো- সাতকানিয়ার মির্জাখীল, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারালা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, হারলা, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি, বরকল, বাঁশখালির চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদন্ডী, চর বরমা, আলি নগর, পটিয়ার বাহুলি, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগঁও, আনোয়ারার বরুম ছড়া, তৈলার দ্বীপ ছাড়া আরো কিছু গ্রামে। সকালে সাতকানিয়া সোনাকানিয়া মির্জার খিল দরবার শরিফে ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ নামাজে অংশ নেন। এছাড়া সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মসজিদে সকাল নয়টা থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মির্জার খিল দরবার শরিফের অনুসারী ও সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা মাস্টার বজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০ বছর আগে থেকে মীর্জার খিল দরবার শরিফের অনুসারীরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।" এ অনুসারীরা বাংলাদেশের একদিন আগে রোজা রাখা শুরু করে। এ ছাড়া চকরিয়া টেকনাফ, মহেশখালি, হীলা, কুতুবদিয়া, আলিকদম ও সীতাকুন্ডের মাহমুদাবাদ এলাকায়ও দরবার শরীফের অনুসারিরা ঈদের নামাজ আদায় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চাঁদপুর প্রতিনিধি জানান: চাঁদপুরের পাঁচটি উপজেলার অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলেই এসব গ্রামে রোজা শুরু ও ঈদ পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এসব গ্রামে এবছর রোজা রাখা শুরু হয় গত ১০ আগস্ট থেকে। এ মতবাদের প্রবর্তক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের প্রয়াত পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরব বিশ্বের বিভিন্ন দেশে বুধবার রাতে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই এবার ৩০ রোজা পূর্ণ করে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুরে ঈদ পালিত হবে। মো. আবদুল হাই জানান, , শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে তিনি নিজে ইমামতি করেন। এই নামাজে প্রায় ৩ হাজার লোক অংশগ্রহণ করে। গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জের উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল