সাভার, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ২৪০ ক্যান বিয়ারসহ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হালিম মৃধা (২৮) ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম (৩০)।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রান লিডার শাহ মিজান-উল-হক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার জামগড়া এলাকার পশ্চিমপাড়া মহল্লার তাইফুর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ ২৪০ ক্যান বিয়ার।
শুক্রবার সকালে তাদের আশুলিয়া থানায় সোর্পদ করা হয়েছে।
বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আশুলিয়া থানা যুবলীগের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬২৭ঘ.
bdnews24