২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়া জামাতের জন্য ঈদের দিনে বিশেষ ট্রেন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে মুসল্লিদের শরিক হওয়ার সুবিধার্থে দুটি বিশেষ ট্রেন চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে মুসল্লিদের শরিক হওয়ার সুবিধার্থে দুটি বিশেষ ট্রেন চলবে। ঈদের দিন শনিবার ভৈরব ও ময়মনসিংহ স্টেশন থেকে ট্রেন দুটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) নাজমুল ইসলাম জানান, ট্রেন দুটির একটি শনিবার সকাল ৬ টা ৩০ মিনিটে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপর ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ভোর ৫ টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পর ট্রেন দুটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/কেএমএস/১৫৪৬ ঘ.