নড়াইল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের হলরুমে আগুনে আসবাবসহ ওই রুমের অন্য জিনিস পুড়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ আগুনের সূত্রপাত।
নড়াইল ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মো. আবু বক্কর মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে সিগারেট বা অন্য কোনো জলন্ত বস্তুর অংশ বিশেষ হলরুমের চেয়ারে ছুড়ে মারার পর এ আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে।
তিনি জানান, আগুনে ২০ টি চেয়ার ও হলরুমের টাইলস পুড়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ পরিমল মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫০০ঘ.
bdnews24