২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রাক্স সন্দেহে রাজশাহীতে ৩ জনকে চিকিৎসা

রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত সন্দেহে একই পরিবারের তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত সন্দেহে একই পরিবারের তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- উপজেলার খোর্দ গোবিন্দপুর গ্রামের রাইহান আলী (৪০), তার মা খালেদা বেগম (৫৫) ও মেয়ে রিতা (৫)। বুধবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তারা চিকিৎসা নেন। চারঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যানথ্রাক্স পরীক্ষা করার মতো যন্ত্রপাতি তাদের নেই। প্রাথমিকভাবে তাদের শরীরে সৃষ্ট ক্ষতের লক্ষণ দেখে অ্যানথ্যাক্স আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় চিকিৎসা দেওয়া হয়। রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়রুল আলম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তিনি ঘটনাস্থলে গেছেন। এক সপ্তাহ আগে একটি অসুস্থ গরুর মাংস অনেকেই খেলেও শরীরে ক্ষত দেখা দেয় এই তিনজনের। বর্তমানে শিশুটির সামান্য ক্ষত আছে। বাকি দু'জনের অবস্থা ভাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.