২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

দেশে কোথাও বৃস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে কোথাও বৃস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, দেশের ৬৪টি জেলার কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই শনিবার ঈদ-উল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার পর বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। সভায় কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের প্রায় সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়সহ কেন্দ্রীয়ভাবে চাঁদ দেখা কমিটির সদস্যরা কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে পাননি। ফলে ঈদ-উল-ফিতর শনিবার উদযাপন হবে। প্রতিমন্ত্রী দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। ইসলামিক ফাউণ্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ইসলামিক ফাউণ্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর ৩০ রোজা পালন করতে হবে। এতে আরো বলা হয়, শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু এবং একইদিন সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/পিডি/এইচএ/২০১৯ ঘ.