২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে অ্যানথ্রাক্স আক্রান্ত আরো ৪

লালমনিরহাট সদর উপজেলায় বৃহস্পতিবার অ্যানথ্রাক্স সংক্রমিত আরো চারজনকে সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলায় বৃহস্পতিবার অ্যানথ্রাক্স সংক্রমিত আরো চারজনকে সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫। অ্যানথ্রাক্স সংক্রমিতদের সনাক্ত ও চিকিৎসার জন্য লালমনিরহাটে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল টিমের প্রধান ডা. আহসান আলী বাবু এ খবর নিশ্চিত করেন। নতুন আক্রান্তরা হলেন- উপজেলার কিশামত হারাটি গ্রামের আকলিমা (৩৫), রহিমা (৫০), মিজানুর (২৫) ও জহুরুল (১৯)। তাদেরকে অস্থায়ী ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে একই গ্রামে বুধবার ১৫ জন এবং মঙ্গলবার ৫৬ জনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ সনাক্ত করা হয়। বুধবার থেকে বালাটারি এলাকায় স্বাস্থ্য বিভাগ অস্থায়ী ক্যাম্প স্থাপন করে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। বুধবার দুপুরে এলাকায় পরিদর্শনে এসে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মতিয়ার রহমান বলেন, তাদের কাছে অ্যানথ্রাক্স আক্রান্তদের জন্য পর্যাপ্ত ওষুধ আছে। এছাড়া আক্রান্ত এলাকায় মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/এইচএ/১৭৫৮ ঘ.