২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই পরিচালক তিন ঘণ্টা অবরুদ্ধ

চলতি কাঠামো অনুযায়ী বেতন না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে (অর্থ) তিন ঘণ্টা অবরুদ্ধ করেছে শ্রমিক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি কাঠামো অনুযায়ী বেতন না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে (অর্থ) তিন ঘণ্টা অবরুদ্ধ করেছে শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল খালেক ও পরিচালক (অর্থ) মো: সোহরাব আলী খানকে তাদের কার্যালয়ে অবরুদ্ধ করেন বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। আশুগঞ্জ থানার ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ঢাকা ওয়াপদা কার্যালয়ে যাওয়ার সময় শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে তাদের পথরোধ করা হয়।" তিনি জানান, এ সময় বিদ্যুৎ কর্মচারীরা ওই দুই পরিচালককে তাদের কার্যালয় ঘেরাও করে রাখে। পরে আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও ওসি আবু জাফর ঘটনাস্থলে গিয়ে ১১টার দিকে তাদেরকে উদ্ধার করেন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা আব্দুস সামাদ বলেন, "২০০৯ সালে জাতীয় স্কেল দিলেও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৮২ জনকে নতুন স্কেল না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে তাদের অবরুদ্ধ করে।" এ বিষয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল খালেকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২১১৩ ঘ.