২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি ঠেকাতে ঈদে বাসা না বদলাতে বললো পুলিশ

বাসা বদলের কারণ দেখিয়ে ঈদে যে চুরির ঘটনা ঘটে তা ঠেকাতে ঈদের ছুটিতে বাসা না বদলাতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসা বদলের কারণ দেখিয়ে ঈদে যে চুরির ঘটনা ঘটে তা ঠেকাতে ঈদের ছুটিতে বাসা না বদলাতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। জরুরি প্রয়োজনে বাসা বদলের আগে সংশ্লিষ্ট এলাকার থানায় বিষয়টি জানানোর জন্যেও অনুরোধ জানিয়েছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। ঈদে গ্রামের বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া ব্যাংক, বীমা, অফিসের সিসি টিভি-ক্যামেরাগুলো যাতে সচল থাকে, তা নিশ্চিত করারও অনুরোধ করা হয়। এছাড়া রেল, বাস, লঞ্চ টার্মিনাল বা চলার পথে কারও কাছ থেকে কোনরকম খাবার না খাওয়ার জন্যে অনুরোধ জানানো হয়। জরুরি প্রয়োজনে ০২ ৯৬৬৫৪০৭, ৮৬১৪৩০০, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১৩৩ নম্বরে যোগাযোগেরও অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ঈদ ও তার পরবর্তী সময়ে চুরি ডাকাতি যাতে না হয়, এজন্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে সবগুলো থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঈদের জামাত ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ঈদের দিন রাজধানীতে সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন দুশ ৫০ জন পুলিশ সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০০২ ঘ.