২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে নৌকা ডুবে একজন নিখোঁজ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক মহিলা নিখোঁজ হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক মহিলা নিখোঁজ হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেকজন। পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে টার্মিনালে একটি লঞ্চ পেছনের দিকে সরতে থাকলে নৌকাটির উপরে উঠে যায় লঞ্চটি। এতে নৌকাটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকায় আটজন আরোহী ছিলেন। ছয় যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন ডুবে যায়। এর মধ্যে সোহেল (১৬) নামে একজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পইট্টা গ্রামের লালু মিয়ার ছেলে। নিখোঁজ শাবনুরের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। নৌকার আরেক যাত্রী ও সোহেলের সহকর্মী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল ও তার মামী শাবনুরসহ আটজন ওই নৌকাটিতে করে কামরাঙ্গীরচর থেকে সদরঘাটে আসে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, নিখোঁজ মহিলাকে উদ্ধারের তৎপরতা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমআই/১৭০০ ঘ.