জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ একেবারে দুয়ারে। তাই শেষ প্রস্তুতি হিসেবে ঈদপূর্ব রূপচর্চার এখনই মোক্ষম সময়।
রাজধানীর বিউটি পার্লারগুলোতে এর প্রমাণ মেলে। শুধু মেয়েদেরই নয়, ছেলেদের পার্লারগুলোতেও এখন উপচে পড়া ভিড়।
ঈদের দিন নতুন পোশাকের চাকচিক্য থাকলেও যদি চেহারায় উজ্জ্বলতা না থাকে, তবে রয়ে যাবে সাজসজ্জায় অপূর্ণতা। পুরো রমজান মাসে ঘুরে ঘুরে পোশাক কেনার আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই ছেলে-মেয়ে সবাই এখন শেষ মুহূর্তের ঈদ প্রস্তুতি হিসেবে পার্লারগুলোতে ভিড় জমাচ্ছে।
ধানমন্ডি ২৭ নম্বর সড়কে হাবিবস অ্যাট আলভিরাস বিউটি পার্লারে ছেলেদের সেকশনে গিয়ে দেখা যায় লম্বা লাইন। মেয়েদের পার্লারগুলোর মতো এখানেও ফেসিয়াল থেকে শুরু করে পেডিকিউর, ম্যানিকিউর সবই করানো হয়।
এখানকার অফিস সহকারী বিপ্লব ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলেদের চুলের স্টাইলের মধ্যে এবার শর্ট লেয়ার কাট বেশি চলছে। আবার তরুণ প্রজন্ম বেকহাম স্টাইলের স্পাইক বেশ পছন্দ করছে। ঈদের দিন স্পাইকে জেল দিয়ে শুধু চুলের উজ্জ্বলতা বাড়ানো হয়। টিন এজারদের মধ্যে আবার 'ব্রেড ট্রিমিং স্টাইল' বেশ চলছে।
এছাড়া সারা মাসের ধকলের ছাপ সরাতে মুখমণ্ডলের ত্বকের ময়লা দূর করতে ফেসিয়াল করাচ্ছেন অনেকেই। ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে বেশ সাহায্য করে ফেসিয়াল।
বিপ্লব জানান, শিক্ষার্থীরা বেশি করান এই পার্লারেরই 'আলভিরাস' ফেসিয়াল। এ হারবাল ফেসিয়ালের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় শিক্ষার্থীরা এর দিকে ঝুঁকেছে।
এছাড়া প্রাপ্তবয়স্করা বিশেষ করে মধ্যবয়স্ক ব্যক্তিরা এবার 'হোয়াইটেনিং স্পেশাল' এবং 'পার্ল' ফেসিয়ালের দিকে বেশি ঝুঁকেছেন। কারণ, এ ফেসিয়ালগুলোতে সাধারণ ফেসিয়ালের চেয়ে ত্বকের উজ্জলতা বাড়ে বেশি। গলা ও মুখের কালো ভাব দূর করতে করা হয় ফেয়ার পলিশ।
রূপ সচেতনদের জন্য হাত ও পায়ের ত্বকের যত
bdnews24