২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে ১৫৩ শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত

বিনিয়োগ বোর্ডে গত জুলাই মাসে মোট ১৫৩টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 06:14 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বোর্ডে গত জুলাই মাসে মোট ১৫৩টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৫,৭২৬ কোটি টাকা। যা আগের মাসের চেয়ে ৩, ২০৫ কোটি টাকা বেশি। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, নতুন নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানের মধ্যে স্থানীয় ১৪৩টির বিনিয়োগের পরিমাণ ৪,৯৮০ কোটি টাকা এবং চারটি শতভাগ বিদেশি ও ছয়টি যৌথ বিনিয়োগসহ ১০টি শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ ৭৪৫ কোটি টাকা। গত জুন মাসে বিনিয়োগ বোর্ডে স্থানীয়ভাবে নিবন্ধিত ১৩৪টি শিল্প ইউনিটের বিনিয়োগ ছিলো ২,২৫১ কোটি টাকা এবং যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগে নিবন্ধিত ১৯টি শিল্প প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৭০ কোটি টাকা। পূর্ববর্তী মাসের চেয়ে জুলাই মাসে স্থানীয় বিনিয়োগ ১২২ শতাংশ এবং যৌথ ও বিদেশি বিনিয়োগ ১৭৬ শতাংশ বেড়েছে। মোট বিনিয়োগ বেড়েছে প্রায় ১২৭ শতাংশ। তবে ২০০৯ সালের জুলাই মাসের চেয়ে ২০১০ এর একই সময়ে মোট বিনিয়োগ দুই শতাংশ কমেছে। ২০০৯ সালের জুলাই মাসে মোট বিনিয়োগ ছিলো ৫,৮৫৩ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২৩৫৮ ঘ.