২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ভাইয়ের হাতে ভাই খুন

পারিবারিক কলহের জেরে ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন এক স্কুল শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

সাভার, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন এক স্কুল শিক্ষক। সোমবার সকালে সাভারের কালামপুরের মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম (৪০) কালামপুর আমাতন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি ধামরাইয়ের কালামপুরের মধ্যপাড়া মহল্লার ছবুর উদ্দিনের ছেলে। ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মধ্যপাড়া মহল্লার নিজ বাড়িতে আব্দুল হালিমের সঙ্গে ছোটভাই আব্দুর রহিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিম লাঠি দিয়ে আব্দুর হালিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আলমগীর হোসেন আরো জানান, ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আব্দুর রহিম পালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.