ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ শিল্পী বিপুল ভট্টাচার্য ও আব্দুর রহমান বয়াতীর সুচিকিৎসায় অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
সোমবার সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন শিল্পীদের প্রতিনিধিদের কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যের জন্য এক লাখ টাকা এবং বাউল শিল্পী আবদুর রহমান বয়াতীর জন্য ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।
এ সময় সংস্কৃতি সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দুই শিল্পী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০১০ ঘ.
bdnews24