২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘুষের টাকা'সহ প্রকৌশলী গ্রেপ্তার

বগুড়ায় সোমবার 'ঘুষের টাকা'সহ এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

বগুড়া, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় সোমবার 'ঘুষের টাকা'সহ এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃত ইমামুল ইসলাম বগুড়া জেলা পরিষদের উপ সহকারী প্রকেীশলী। ইমামুল ইসলাম জেলার কাহালু উপজেলার কাগইল পাড়ার মিজানুর রহমানের ছেলে। দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে জানা যায়, রইছ উদ্দিন নামের এক ব্যক্তি ২০০৮-০৯ অর্থবছরে দরপত্রে পাওয়া একটি কাজ সম্পন্ন করেন। কাজ শেষে জামানতের টাকা ফেরতের আবেদন করলে প্রকৌশলী ইমামুল ইসলাম ফাইলটি আটকে ঘুষ দাবি করেন। রইছ উদ্দিন বিষয়টি দুদককে জানান। দুদকের পরিকল্পনা অনুযায়ী টাকার ফটোকপি করে রেখে তিনি দুই হাজার পাঁচশ' টাকা প্রকৌশলীকে দেন। ওই সময় ঘটনাস্থল থেকে দুদক কর্মকর্তারা ফটোকপির সঙ্গে মিলিয়ে টাকাগুলো জব্দ করেন এবং ইমামুল ইসলামকে গ্রেপ্তার করেন। টাকাসহ তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রবীন্দ্রনাথ জানান, তিনি নিজে বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.