গাজীপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার সামশুল হক (৭০) ও শিহাব (৫)।
পুলিশ জানায়, কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, জয়দেবপুর-রাজশাহী ট্রেন লাইনের ওপর দাড়িয়ে শিহাব রুটি খাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি শিহাবের একেবারে কাছে চলে আসে। তাকে ডাকাডাকি করলেও না সরায় দাদা তাকে সরাতে যান এবং দু'জনেই ট্রেনে কাঁটা পড়েন।
কালিয়াকৈর থানার ওসি আমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বজনরা লাশ দু'টি নিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৮ ঘ.
bdnews24