২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আরাফাত হোসেন ইতি। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ইতিকে গ্রেপ্তার করা হয়।" সোমবার সকালে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ জুন বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় পিকেটারদের হামলায় রাবি ছাত্রলীগকর্মী মাহমুদুল হাসান সোহেল, গোলাম মোস্তফা এবং জাকির হোসেন রনি আহত হয়। এ ঘটনায় জাকির হোসেন রনি মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। আরাফাত ওই মামলার তালিকাভূক্ত আসামি। আবুল খায়ের বলেন, ইতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৪৭ ঘ.