২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুশ্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

উপকূলীয় এলাকায় মহাজনের কাছে অর্থের বিনিময়ে মৎস্যজীবী পরিবারের শিশুদের শ্রম দেওয়ার প্রথা (দাদন প্রথা) বিলুপ্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় এলাকায় মহাজনের কাছে অর্থের বিনিময়ে মৎস্যজীবী পরিবারের শিশুদের শ্রম দেওয়ার প্রথা (দাদন প্রথা) বিলুপ্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে রংপুরের হারাগাছসহ যেসব এলাকায় বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং অপরাজেয় বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়। রায়ে আদালত বলেছে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুসারে অবৈতনিক শিক্ষা দেওয়া বা বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা যথেষ্ট নয়। শিক্ষা গ্রহণের পরিবর্তে অতিদরিদ্র শিশুরা কাজ করলে যে অর্থ পেত, সে আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। এতে আরও বলা হয়, শ্রম আইন ভঙ্গে যে শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে, তা যথেষ্ট নয়। এটি অর্থবহ করতে শ্রম আইন সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সমীচীন। রংপুরের হারাগাছায় বিড়ি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ১৫ হাজার শিশু বিড়ি তৈরির কাজ করছে