২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসাধন সামগ্রীর পাঁচ দোকানকে জরিমানা

রাজধানীতে প্রসাধন সামগ্রীর পাঁচ দোকানকে আট লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ছয় লাখ টাকার সামগ্রী জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে প্রসাধন সামগ্রীর পাঁচ দোকানকে আট লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ছয় লাখ টাকার সামগ্রী জব্দ করা হয়। রাজধানীর মৌলভীবাজারের তাজমহল মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা ও জব্দ করে আদালত। ঢাকা জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মার্কেটের তাজুমা এন্টার প্রাইজ, ফাতেমা ট্রেডিং এবং আমীন ট্রেডার্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা আদায় করে। একই মার্কেটের রনি ট্রেডার্স ও সিয়াম এন্টার প্রাইজে অভিযান চালিয়ে এক লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। এই পাঁচ দোকানে থাকা বিদেশি লেবেল লাগানো প্রায় ছয় লাখ টাকার প্রসাধন সামগ্রী জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। নকল লেবেল লাগিয়ে এসব সামগ্রী বিদেশি বলে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিলো বলে ম্যাজিস্ট্রেট আল-আমীন সাংবাদিকদের জানান। তবে ব্যবসায়িরা দাবি করেছেন, এসব সামগ্রী তারা আমদানি করেছেন। ম্যাজিস্ট্রেট জানান, ব্যবসাীয়রা আমদানির কোনো কাগজ দেখাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০৫ ঘ.