২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা-যমুনার জন্য অয়েল ট্যাংকার বানাবে ওয়েস্টার্ন মেরিন

রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা এবং যমুনা তেল কোম্পানির জন্য দুটি অয়েল ট্যাংকার নির্মাণ করবে দেশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা এবং যমুনা তেল কোম্পানির জন্য দুটি অয়েল ট্যাংকার নির্মাণ করবে দেশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স। রোববার এ ব্যাপারে নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্সের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান কোস্টাল গ্যাস লিমিটেডের একটি চুক্তি সই হয়েছে। প্রতিটি ট্যাংকারের দৈর্ঘ্য ৫৭ মিটার, প্রস্থ ৯ মিটার, গভীরতা ৪.৮ মিটার এবং লোডেড ড্রাফট ৪ মিটার। ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের উপকূলীয় এলাকায় চলাচলের জন্য ১২০০ ও ১৫০০ টন ধারণক্ষমতার দুটি ট্যাংকার নির্মাণ করবে তারা। তিনি বলেন, প্রায় ১৭ কোটি টাকার এ প্রকল্পে অর্থায়ন করবে স্থানীয় ব্যাংক। নির্মাণকাজ শেষে ট্যাংকার দুটি কোস্টাল গ্যাস লিমিটেডের কাছে হস্তান্তর করা হবে। ২০১১ সালের মধ্যে ট্যাংকার দুটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২১২৫ ঘ.