চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে কাগজপত্রহীন আটটি মোটর সাইকেল আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো রোববার নগরীতে এ অভিযান চালানো হয়।
দ্বিতীয় দিনে আটটি মোটর সাইকেল আটক ছাড়াও ৪৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ।
ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শনিবার এ অভিযানে কোতয়ালী থানা এলাকায় ১০টি মোটর সাইকেল আটক ও ৫২টির বিরুদ্ধে মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১৯ ঘ.
bdnews24