২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অস্ত্র নিজের কাছে না রাখায় শাওন অপরাধী'

ইব্রাহীম আহমেদকে হত্যায় ব্যবহৃত সরকারদলীয় সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনের অস্ত্রটি নিজের কাছে না রাখায় শাওন অপরাধী বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইব্রাহীম আহমেদকে হত্যায় ব্যবহৃত সরকারদলীয় সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনের অস্ত্রটি নিজের কাছে না রাখায় শাওন অপরাধী বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "দেশের প্রচলিত অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন একজন অপরাধী। কারণ আইন অনুযায়ী একজনের নিবন্ধিত অস্ত্র অন্য কারো কাছে রাখা যায় না। তিনি তা রেখেছেন।" শাওনের নিবন্ধিত অস্ত্রের গুলিতে তারই পাজেরো গাড়িতে গত ১৩ অগাস্ট রাজধানীতে মারা যান যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদ। তার মৃত্যুর পরপর শেরে বাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন শাওনের গাড়িচালক কামাল হোসেন। একই ঘটনায় গত ১৮ অগাস্ট শাওনসহ আটজনের বিরুদ্ধে আদালতে হত্যামামলা করেন মৃতের ছোটো ভাই মাসুম আহমেদ। গত ৩০ অগাস্ট কামাল এবং শাওনের ব্যক্তিগত সহকারী সোহেল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গত ২ সেপ্টেম্বর শেরে বাংলা নগর থানায় পুলিশ একটি হত্যামামলা করে। মামলার পরদিন কামাল ও সোহেলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। ইব্রাহীমের মৃত্যুর মামলা বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। মামলা প্রসঙ্গে রোববার আইন প্রতিমন্ত্রী বলেন, "শাওনের মামলা তদন্তাধীন। এ মামলা নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই। মামলাটি প্রভাবিত করার কোনো ইচ্ছা বা মানসিকতাও সরকার বা কোনো সংস্থার নেই।" ১৭৮ 'হয়রানি মামলা' প্রত্যাহার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী জানান, রোববারের বৈঠকে মোট ৭১৩টি মামলা উপস্থাপিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দণ্ডবিধির ৬৮৩টি ও ৩০টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা। দুদকের সাতটি এবং দণ্ডবিধির ১৭১টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ৩৬২টি পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে। দণ্ডবিধির ১৪৭টি এবং দুদকের ২১টি মামলা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করা হয়েছে। উল্লেখযোগ্য যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছেন