২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে বিএনপি নেতা খুন

মেহেরপুরের গাংনীতে স্থানীয় বিএনপির এক নেতা খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 10:54 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীতে স্থানীয় বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত লোকমান হোসেন গাংনীর কাজীপুর ইউনিয়নের ব্রজপুর গ্রাম বিএনপির সভাপতি ছিলেন। শনিবার মধ্যরাতে ব্রজপুর গ্রামের বাজারে একটি চায়ের দোকানে তার ওপর হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটছে দাবি করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামবাসী জানায়, রাত ১২টার দিকে লোকমান ও তার সঙ্গীরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ২০/২৫ জন সশস্ত্র লোক লোকমানকে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। সন্ত্রাসীদের প্রতিরোধে গ্রামবাসী এগিয়ে গেলে সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া বোমায় ছয়জন আহত হয়েছেন। তারা হলেন- সুজন শেখ, ইনতাজ আলী, রফিকুল ইসলাম, আজিজুল হক, জামাল উদ্দিন ও মোতালেব হোসেন। এর মধ্যে ইনতাজ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা আছেন মেহেরপুর সদর হাসপাতালে। এ বিষয়ে গাংনী থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, জানান, জমি দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়েই পুলিশ ব্রজপুর গ্রামে যায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.