ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ, যশোর, বগুড়া ও মানিকগঞ্জে রোববার সকালে অজ্ঞাত এক মহিলাসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে বাড়ীর পাশের পুকুর থেকে সাবিনা খাতুন কচি (৩২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। তার বাড়ী একই উপজেলার চরমৌকুড়ী গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতেই সাবিনাকে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।"
ঘটনার পর সাবিনার স্বামী তরিকুল পলাতক রয়েছে।
পুলিশ সাবিনার সতীন মনোয়ারাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান ওসি আনোয়ার।
যশোর প্রতিনিধি জানান, পারিবারিক কলহের জের ধরে যশোরে আব্দুল করিম খান (৩৮) নামের এক ব্যক্তি নিজের ছেলে এবং স্ত্রীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আব্দুল করিম খান অভয়নগর উপজেলার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে নওয়াপাড়া পৌর শহরে তার নিজ বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।
রোববার সকালে বাড়ীর পাশ থেকে করিমের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ছেলে হিসান (১৪) এবং স্ত্রী
bdnews24