ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে সরকার নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সময় শেখ হাসিনা এ কথা বলেন।
২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০ এই চার বছরের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষাবিদ ও অভিভাবকসহ সংশ্লি
bdnews24