২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নতুন কারাগার উদ্বোধন হচ্ছে রোববার

চাঁদপুরে নতুন জেলা কারাগার রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 08:00 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে নতুন জেলা কারাগার রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ১০ একর জায়গার ওপর ২৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৯৯৭ সালে এ কারাগার নির্মাণের কাজ শুরু হয়। এর ধারণ ক্ষমতা ২০০ জন। চাঁদপুরের কারারক্ষক (জেলার) শংকর মজুমদার সাংবাদিকদের জানান, ধারণ ক্ষমতা ২০০ জন হলেও সেখানে অনায়াসে এর দ্বিগুণ কয়েদি রাখা যাবে। দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। কারাগারের ওপর চাপ কমাতে সরকার স