২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের দাবি

ঈদে মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে তারা এ দাবি জানান। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েনশনসহ পরিবহন খাতের বিভিন্ন ইউনিটের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে মহাসড়কের ভাঙ্গা রাস্তা মেরামত এবং দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিতে সার্বক্ষণিক রেকার রাখার দাবি জানানো হয়েছে। গাবতলী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যানজট নিয়ন্ত্রণ সম্ভব হলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে মনে করছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। গত বছর ঈদের সময় বিভিন্ন রুটে সৃষ্ট যানজট থেকে শিক্ষা নিয়ে এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন পরিবহন নেতারা। ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক বলেন "ঘরমুখী মানুষের দুর্ভোগ লাঘবে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। সব রাস্তায় পুরোপুরি যানজট নিরসন বাস্তবিক অর্থে কঠিন। তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট নিরসনে সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রাখবে।'' ঈদ উপলক্ষে বাস ভাড়া বৃদ্ধি ঠেকাতে মনিটরিং ব্যবস্থা এবার আরো কঠোর করারও সিদ্ধান্ত হয় বৈঠকে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে প্রতিটি র্টামিনালে কমিটি গঠন, যান চলাচলে বাধা সৃষ্টি করে এমন অস্থায়ী বাজার অপসারণ এবং ফুটপাথ হকারমুক্ত রাখাসহ বেশ কয়েকটি বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্যের মধ্যে মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার অমূল্য ভূষণ বড়