২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বোনাস-ছুটি বাড়ানোর প্রতিশ্র"তি: কর্মবিরতি প্রত্যাহার

ঈদ বোনাস ও ছুটি বাড়ানোর দাবিতে সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরুর পর লিখিত প্রতিশ্র"তি দিয়ে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

সাভার, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাস ও ছুটি বাড়ানোর দাবিতে সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরুর পর লিখিত প্রতিশ্র"তি দিয়ে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাভারেরই আরেকটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাস ও ওভারটাইমের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়ার টংগীবাড়ি এলাকায় 'ন্যাচারাল ডেনিমস লিমিটেডের' শ্রমিকরা ঈদের ছুটি নয়দিন করাসহ বোনাস বাড়ানো ও কারখানার দুই প্রোডাকশন ম্যানেজারের (পিএম) অপসারণের লিখিত প্রতিশ্র"তি দাবি করে কর্মবিরতি শুরু করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বুধবারও শ্রমিকরা এসব দাবি জানিয়ে চার ঘণ্টা কর্মবিরতি পালন করে। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরদিন শ্রমিকরা তাদের দাবি পূরণের ব্যাপারে লিখিত প্রতিশ্র"তি চাইলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বেলা ১২টার দিকে দাবি পূরণের লিখিত প্রতিশ্র"তি দেওয়া হলে বিক্ষুব্ধ শ্রমিকরা শান্ত হয়। তবে দুপুর পৌনে একটার দিকে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষনা করে। ন্যাচারাল ডেনিমস লিমিটেডের জেনারেল ম্যানেজার (প্রশাসন) শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"শ্রমিকরা উত্তেজিত, যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই কারখানাটি আবারও একদিনের ছুটি ঘোষনা করা হয়েছে।" এদিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার 'ফা এপারেলস লিমিটেডের' শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাস ও ওভারটাইমের পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছে। সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানাটির প্রায় ১১শ' শ্রমিক আগাস্ট মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও জুলাই মাসের ওভারটাইমের পাওনার দাবিতে সকাল থেকে কর্মবিরতি শুরু করে।" কর্তৃপক্ষ পরে বিকালের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর দেড়টার দিকে কাজে যোগ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, "শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের প্রক্রিয়া চলছে।" ওসি জানান, আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে শ্রমিক বিশৃঙ্খলার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২০১৯ ঘ.