২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পাঠ্যবই বোঝাই ট্রাক খাদে

মাদারীপুরের শিবচরে বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, উপজেলার জাজিরা-শিবচর সড়কের ভদ্রাসন হাই স্কুলের কাছে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই ছিলো। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বইসহ ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ।" তবে ট্রাকটির চালক ও সহকারীকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। ২০১১ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক নভেম্বর মাসের মধ্যেই বিতরণের উদ্দেশ্যে বিভিন্ন জেলায় পাঠ্যপুস্তক পাঠায়ে দেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) সৈয়দ আতিয়ার রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচপিডি/২০১২ ঘ.