ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি নবম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন ডেকেছেন আগামী ২০ সেপ্টেম্বর। বিকাল ৪টায় এই অধিবেশন বসবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহবান করেন। সংসদ অধিবেশন সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি হয়েছে বৃহস্পতিবার দুপুরে।
নবম সংসদের প্রথম অধিবেশন বসে গত ২৫ জানুয়ারি।
সর্বশেষ গত ২২ জুলাই পঞ্চম অধিবেশন শেষ হয়। প্রধান বিরোধী দল দীর্ঘদিন সংসদ বর্জনের পর গত ২ জুন ওই অধিবেশনে যোগ দিয়ে আধা ঘন্টা পর ওয়াক আউট করে। এরপর তারা আর সংসদে যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/জেবি/এইচএ/১৭৫৫ ঘ.
bdnews24