২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেনছাত্রী মিতার লাশ দাফন, বিচার দাবি

ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া নূর মিতার (২২) লাশ গেটপাড়া পৌর কবরস্থানে দাফন হয়েছে। জানাযায় অংশগ্রহণকারীর হত্যার বিচার দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া নূর মিতার (২২) লাশ গেটপাড়া পৌর কবরস্থানে দাফন হয়েছে। জানাযায় অংশগ্রহণকারীর হত্যার বিচার দাবি করেছে। বুধবার বাদজোহর শহরের মিয়াপাড়া জামে মসজিদে মিতার জানাযা হয়। এতে শহরের শোকার্ত কয়েকশ' মানুষ অংশ নেয়। মঙ্গলবার বিকালে সদর থানা পুলিশ মিয়াপাড়ার একটি পুকুর থেকে ইডেন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মিতার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে মিতার লাশ শহরের মিয়াপাড়ার বকুলতলা সড়কে নিজ বাড়িতে আনা হয়। এসময় বাবা-মাসহ অন্য স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে মিতার বাবা লিয়াকত হোসেন মোল্লা