ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করা অপরিশোধিত চিনির ওপর আরোপিত আমদানি শুল্ক ১৫ সেপ্টেম্বর থেকে প্রত্যাহার এবং পরিশোধিত চিনির শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টন প্রতি আরোপিত ২ হাজার টাকা শুল্ক প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।
পাশাপাশি পরিশোধিত চিনির ক্ষেত্রে আমদানি শুল্ক টন প্রতি ৪ হাজার টাকা থেকে ২ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজারে চিনির দাম সহনীয় ও স্থিতিশীল রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়।
এ ব্যাপারে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স
bdnews24