কুষ্টিয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মুন্সিপাড়া চর এলাকায় অভিযান চালিয়ে সাগর মুন্সী (৫০) নামের এক চরমপন্থীকে আটক করেছে র্যাব।
তার স্বীকারোক্তি অনুযায়ী একটি এল.জি. (লাইটগান) ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের মেজর জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল মঙ্গলবার ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামে অভিযান চালিয়ে সাগর মুন্সীকে আটক করে। র্যাবের কুষ্টিয়া ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে লুকিয়ে রাখা অস্ত্র সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে মুন্সিপাড়া চর গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ওসি সরোয়ার হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সদস্য সাগর মুন্সীকে র্যাব বুধবার সকালে ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে।
সাগরের বিরুদ্ধে ভেড়ামারা ও পার্শ্ববর্তী মিরপুর থানায় হত্যা, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। সাগর মুন্সী বিগত চার দলীয় জোট সরকারের সময় স্থানীয় এক সংসদ সদস্যের ছত্রছায়ায় থেকে বেপরোয়া হয়ে উঠেছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে আবার আত
bdnews24