রাঙামাটি, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলা থেকে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদ্রোহী গ্র"পের তিন সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- কালাবরণ চাকমা, নয়ন চাকমা ও জ্ঞান চাকমা।
লংগদু থানার ওসি মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে উপজেলার দুর্গম করল্যাছড়ি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১টি বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, নগদ ১ লাখ টাকা, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ও রেডিও সেট উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, অস্ত্রগুলো লংগদু থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৫৫ ঘ.
bdnews24