২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রিম টিকেট নিতে রেলস্টেশনে ভিড়

সাধারণ মানুষের নানা দুর্ভোগের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রি। কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের ৪টি স্টেশন থেকে একযোগে এ টিকেট বিক্রি শুরু হয়। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 05:46 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ মানুষের নানা দুর্ভোগের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রি। কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের ৪টি স্টেশন থেকে একযোগে এ টিকেট বিক্রি শুরু হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে এই টিকেট বিক্রি শুরু হয়। চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর ও সিলেট স্টেশনের কাউন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঈদের অগ্রিম টিকেট পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবেন। কমলাপুরের স্টেশন মাস্টার মো. সৈয়দুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টারে ঈদের অগ্রিম টিকেট পাওয়া যাবে। মঙ্গলবার পাওয়া যাবে ৫ সেপ্টেম্বরের টিকেট। এভাবে ৪ সেপ্টেম্বর পাওয়া যাবে আগামী ৯ সেপ্টেম্বরের টিকেট।'' মঙ্গলবার সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকেটের জন্য প্রচন্ড ভিড় দেখা গেছে। টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইন ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। দিনাজপুরের টিকেট ক্রয় করতে আসা মো. সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৪টায় এসে লাইনে দাঁড়িয়েছি। তখন সামনে ১০-১২ জন ছিলো। যাদের কাউকেই যাত্রী মনে হয়নি। সকাল হতেই বুঝতে পারি এরা আসলে দালাল। এরা গভীর রাতে লাইনে দাঁড়িয়ে জায়গা রেখে সেই জায়গা সকালে ১০০-১৫০ টাকায় যাত্রীদের কাছে বিক্রি করেছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশে নিকট অভিযোগ করেও কাজ হয়নি বলে জানান তিনি। এদিকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি নিয়ে যাত্রীরা নানা অভিযোগ করছেন। তারা বলেছেন, ওয়েবসাইটে দেওয়া মূল্য তালিকা থেকে বাড়তি মূল্যে টিকেট বিক্রি করা হচ্ছে। চুয়াডাঙ্গার যাত্রী মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়েবসাইটে চুয়াডাঙ্গার শোভন (চেয়ার) এর টিকেটের মূল্য লেখা রয়েছে ১৯০ টাকা। এই টিকেট মঙ্গলবার কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ২৩৫ টাকায়। খুলনার যাত্রী মোহাম্মদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শোভন (চেয়ার) ছাড়া প্রথম শ্রেণী, শীতাতপ নিয়ন্ত্রিত বুথ,