২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্যানচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহরে সোমবার পিকআপ ভ্যানচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহরে সোমবার পিকআপ ভ্যানচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ভোরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান শাকিলকে (১০) চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাকিল ষোলশহর শপিং কমপ্লেক্সের একটি দোকানে কাজ করতো। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পিকআপ চালককে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এএনএস/এইচএ/২০১৫ঘ.