২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলী বিষ্ফোরণে আরো একজনের মৃত্যু

রাজধানীর কদমতলীতে স্টিল মিলে বিষ্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় অহিদুল ইসলাম (২৮) নামে আরেক কর্মী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে স্টিল মিলে বিষ্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় অহিদুল ইসলাম (২৮) নামে আরেক কর্মী মারা গেছেন। তিনি কদমতলীর হাসান স্টিল মিলে বৈদ্যুতিক কর্মী হিসাবে কাজ করতেন। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কদমতলী থানার উপ-পরিদর্শক মোরশেদ আলী। বিষ্ফোরণের ঘটনায় এ নিয়ে তিনজন মারা গেলেন। গত বুধবার কদমতলীতে হাসান স্টিল মিলের চুল্লীতে হঠাৎ বিম্ফোরণে আগুন ধরে গেলে নয়জন অগ্নিদগ্ধ হন। ওইদিন বিকালে মিলের ভেতর থেকে মেশিন অপারেটর বিল্লাল হোসেন (৩২) এর লাশ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ভারতীয় প্রকৌশলী মদন বাবু (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৮০২ ঘ.