ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরাণীগঞ্জে রোববার রাতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক 'ছিনতাইকারী' আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে আবুল হাশেম খান (৪০), শহীদ (৩০) ও রতন (৩৫) নামের তিনজনকে র্যাব গ্রেপ্তার করেছে।
তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর মেজর হারুন-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল প্রকল্পের বালুর মাঠে ছয়-সাতজন তরুণকে চ্যালেঞ্জ করে র্যাবের একটি টহল দল। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরাও পাল্টা ধাওয়া করলে পায়ে গুলি লেগে আবুল হাশেম খান পড়ে যান। অন্য দুজনকে ধাওয়া করে ধরা হয়।
এরা সবাই পেশাদার ছিনতাইকারী বলে র্যাব কর্মকর্তা জানান।
আবুল হাশেম খানকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২৩০০ ঘ.
bdnews24