২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস ও টেম্পু শ্রমিক সংঘর্ষে আহত ৩

বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলায় মাহিন্দ্র চলাচল নিয়ে বাস এবং মাহিন্দ্র ও অটোরিকশা শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 04:57 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বরিশাল, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলায় মাহিন্দ্র চলাচল নিয়ে বাস এবং মাহিন্দ্র ও অটোরিকশা শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছেন। আহত মাহিন্দ্র চালক জামাল হোসেন ও আবু হোসেন এবং বাস শ্রমিক নাসির আহমেদকে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত সংঘর্ষ হয়। বিকালে সচেতন জেলাবাসী ও সর্বস্তরের জনগণের ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন মাহিন্দ্র, টেম্পু ও অটোরিকশা মালিকরা। বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকালে বানারীপাড়ায় জামাল নামে এক মাহিন্দ্র চালককে কয়েকজন বাস শ্রমিক মারধর করে। এর জেরে বেলা ১১টার দিকে গুঠিয়া এলাকায় মাহিন্দ্র চালকরা নাসির নামে এক বাস শ্রমিককে মারধর করে। এ খবর নথুল