২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারককে প্রাণনাশের হুমকি: আসামির আত্মসমর্পণ

নওগাঁ জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মামলার আসামি সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

নওগাঁ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মামলার আসামি সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে অ্যাডভোকেট জামাল উদ্দিন মাহালত জেলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। বিচারক শরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। হুমকি মামলার অভিযোগপত্র দেওয়ার পর এজিপি পদে জামালের নিয়োগ বাতিল করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ৮ জুলাই অজ্ঞাতনামা এক ব্যক্তি জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদের বাসার ল্যান্ড ফোন করে এজলাসে বোমা হামলার হুমকি দেয়। জজ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোফাজ্জেল হোসেনকে জানালে পুলিশ তদন্তে নামে। তদন্তে অ্যাডভোকেট জামালকে হুমকিদাতা হিসেবে সনাক্ত করা হয়। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন। জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.