ঝিনাইদহ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রাম থেকে রোববার সকালে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আব্দুল জব্বারের বাড়ি যশোরের শার্শা উপজেলার মহলপাড়া গ্রামে।
র্যাবের চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট হাবিবুর রহমান জানান, আব্দুল জব্বার অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত। অস্ত্র কেনার কথা বলে ফাঁদ পাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার কাছ থেকে একটি রিভলবার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাকে জীবননগর থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24