২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতলবের সাত চিকিৎসককে নোটিশ

কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সাত চিকিৎসককে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 02:59 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

চাঁদপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সাত চিকিৎসককে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহনেওয়াজ রোববার বিকালে হাসপাতালে পরিদর্শনে গিয়ে তাদের অনুপস্থিত দেখতে পান। এর পরেই তাদের কাছে এর কারণ জানতে চেয়ে নোটিশ দেন তিনি। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসহাক মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ডা. আফরোজা আক্তার তুলি, ডা. উম্মে সিফা মাহমুদ, ডা. আবুল হাসানাত, ডা. সিদ্দিকুর রহমান, ডা. ফরিদা খান, ডা. সৈয়দা আল নাহিয়ান, ডা. মর্জিনা রহমানকে নোটিশ দেওয়া হয়েছে। ডা. ইসহাক আরো জানান, চিকিৎসকের পদ ২৮টির মধ্যে ১০টি পদ শূন্য রয়েছে। নার্সের ১৬টির মধ্যে ৫টি ও আয়ার ৩টি পদ শূন্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.