২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ব্যবসায়ীকে পিটিয়ে খুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

নরসিংদী, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর মনোহরদী উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চালাকচর বাজারে হামলায় আহত এই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তিনি মারা যান। তার নাম- মো. শাহাবুউদ্দিন। এই ঘটনায় জড়িত অভিযোগে আবদুস ছাত্তার, মিজানুর রহমান ও রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চালাকচর বাজারে শাহাবুদ্দিনের স্ত্রী মেহেরা বেগমের পৈতৃক সম্পত্তি রয়েছে। এর ওপর দোকান তৈরি করে ব্যবসা করতেন শাহাবুদ্দিন। এই সম্পত্তি নিয়ে চালাকচর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম মিয়ার সঙ্গে তার মামলা চলছিলো। শনিবার রাতে তারাবিহ নামাজের সময় সাত্তার, মিজানসহ ১১-১২ জনের একটি দল শাহাবুদ্দিনের দোকানে হামলা ও ভাংচুর চালায়। এতে বাধা দিলে দুর্বৃত্তরা শাবল ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে শাহাবুদ্দিনকে। স্থানীয়রা তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে