২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলিবর্ষণ

সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তে রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সাতক্ষীরা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তে রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করেছে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানান, হাড়দ্দহা সীমান্তের বিপরীতে ভারতের সোলাদানা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে সীমান্ত এলাকায় দুই রাউন্ড গুলি ছোড়ে। বিনা উস্কানিতে এই গুলি বর্ষণের ঘটনায় বিডিআর পক্ষ থেকে বিএসএফকে পত্র পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.