২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় মির্জা আব্বাসের জামিন

হরতাল কেন্দ্র করে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগের দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল কেন্দ্র করে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগের দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত নিউমার্কেট থানায় হত্যা চেষ্টা ও গাড়ি ভাংচুরের মামলায় এবং মিরপুর থানায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের মামলায় তার জামিন অনুমোদন করেন। বিএনপির ডাকা গত ২৭ জুন হরতাল চলাকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার মামলার শুনানিতে বাদী নূরুল ইসলাম হলফনামা দাখিল করে বলেন, "মির্জ্জা আব্বাস মামলায় দেখানো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার জামিনে বাদির কোন আপত্তি নেই।" আবুল হোসেন একটি যাত্রীবাহী বাসের চালক। হরতালের আগের দিন গত ২৬ জুন এলিফ্যান্ট রোডের বাটা সিগনালের কাছে গাড়ি ভাংচুর ও হত্যা চেষ্টার অভিযোগে বাসচালক নূরুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় দেড় শতাধিক লোককে আসামি করা হয়। অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগে মিরপুর থানায় দায়ের করা মামলায় তাকে জামিন দেন মহানগর হাকিম কামরুন্নাহার রুমী। গত ২৭ জুনের হরতালের আগের দিন মিরপুরে জার্মান টেকনিক্যালের সামনের রাস্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মির্জা আব্বাসসহ অজ্ঞাতনামা আসামীদের দায়ী করে একটি মামলা দায়ের করেন দিশারী পরিবহনের চালক মো. আবুল হোসেন ওরফে আবুল হাশেম। গত শনিবার কারাবন্দি মির্জ্জা আব্বাসকে এই দুই মামলায় গ্রেপ্তাার দেখানো হয়। মির্জ্জা আব্বাসের আইনজীবী জাকারিয়া হায়দার বলেন মির্জ্জা আব্বাস সব মামলাতেই জামিন পেয়েছেন। তবে তার অপর আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ ও বেলাল হোসেন জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই দুই মামলায় জামিন পেলেও আব্বাস কারগার থেকে বের হতে পারবেন না। "কারণ, হরতালকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পল্টন, মতিঝিল ও রমনা থানায় দায়ের করা তিনটি মামলায় গত বৃহষ্পতিবার হাইকোর্টের চেম্বার জজ তার জামিন স্থগিত করে দিয়েছেন।" তাদের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে অ্যাডভোকেট জাকারিয়া বলেন, মির্জ্জা আব্বাসের কোনো জামিন স্থগিত করা হয়নি। মামলা তিনটিতে হাইকোর্ট স