২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে দুই যুবক গুলিবিদ্ধ

রাজধানীর ডেমরায় র‌্যাবের হাতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর ডেমরায় র‌্যাবের হাতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। রোববার দুপুরে ডেমরা কোনাবাড়ি সরকারি স্টাফ কোয়ার্টারের মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরো ৪ যুবককে গ্রেপ্তার করা হয়। হাটুর নিচে গুলিবিদ্ধ হৃদয় (১৭) ও শাহ আলমকে (২৮) কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ৪টার দিকে র‌্যাব-১ এর একটি গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কি কারণে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে তা উপস্থিত র‌্যাব সদস্যরা জানাননি। র‌্যাব-১ এর সহকারী পরিচালক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ডেমরায় অভিযান চলানোর সময় দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এ সময় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।" গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী বলে দাবি করেন শফিকুর রহমান। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো: আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের খবর শোনা গেছে। এ ব্যাপারে কোন কাগজপত্র বা আসামি র‌্যাব এখনো হস্তান্তর করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৯০৩ ঘ.