২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনান প্রদেশের গভর্নর ঢাকায়

চীনের ইউনান প্রদেশের গভর্নর কুইন গুয়ানগ্রং বাংলাদেশে দু'দিনের সফরে রোববার সকালে ঢাকা পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের ইউনান প্রদেশের গভর্নর কুইন গুয়ানগ্রং বাংলাদেশে দু'দিনের সফরে রোববার সকালে ঢাকা পৌঁছেছেন। তিনি চীনের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান । এ সময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবদুল করিম, চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানিই এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া উইং এর মহাপরিচালক মনিরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রোববার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে ইউনান গভর্নরের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৈঠকের পর দু'দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৫৩৮ ঘ.